ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেক সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
  • সর্বশেষ আপডেট ০১:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 86

সাজেক সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেকে চলমান সংকট নিরসনে উচ্চপর্যায়ের মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে এ দল গঠনের প্রস্তাব করা হয়। এতে খাগড়াছড়ি ও রাঙামাটির নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলনকক্ষে সাজেকের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এ প্রস্তাব উত্থাপন করা হয়। ওই দিন রাত সাড়ে ৮টায় সেনা রিজিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ এবং সাজেকের পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংকট নিরসনে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সভায় সড়ক যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ব্যবসায়ীদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দীর্ঘদিনের অচলাবস্থায় স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছে এবং পরিস্থিতি সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে বলেও আশঙ্কা জানানো হয়।

সড়ক অবরোধে কারবারি অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও সভায় আলোচনা হয়। সাধারণ মানুষকে জিম্মি করা এবং আন্দোলনকারীদের কর্মকাণ্ডে প্রকাশ্যে মদদ দেওয়ার অভিযোগে সংগঠনটিকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি আলোচনায় উঠে আসে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সভা শেষে জনদুর্ভোগ কমানো, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাজেক সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ

সর্বশেষ আপডেট ০১:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬