ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশরাফুলকে সরিয়ে ব্যাটিং কোচ সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 56

আশরাফুলকে সরিয়ে ব্যাটিং কোচ সালাহউদ্দিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

শনিবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। বোর্ড জানিয়েছে, আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে অন্য একটি পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন সালাহউদ্দিন।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল। জাতীয় দলের সঙ্গে কাজ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি।

আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা। এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। দুই ম্যাচেই দুইশ রানের আগেই অলআউট হয় দল।

সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার পর কোচের দায়িত্বে এই পরিবর্তন এলেও আশরাফুলকে সরিয়ে দেওয়ার নির্দিষ্ট কারণ বিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশরাফুলকে সরিয়ে ব্যাটিং কোচ সালাহউদ্দিন

সর্বশেষ আপডেট ১১:৫৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬