ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রোপণ করা হলো ৪০০ তালগাছ

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৩:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 9

রাজনগরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রোপণ করা হলো ৪০০ তালগাছ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে প্রায় ৪০০টি তালগাছের চারা রোপণ করা হয়।

এ সময় হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের সভাপতি অধ্যাপক এসএম মিজানুর রহমান, সহসভাপতি এসএম আজিজুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ শাহআলম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিপন, ডা. কবির আলম, কাওসার আহমেদসহ পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মাস্টার সবুজ, মাস্টার আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সৈয়দ হেমায়েত হোসেন ও সৈয়দ সাজ্জাদ রায়হান।

পাঠাগারের সভাপতি অধ্যাপক এসএম মিজানুর রহমান বলেন, তাঁর বাবা হাজী আব্দুল মালেক মাস্টার ছিলেন একজন আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী। তিনি শিক্ষার প্রসার এবং মানুষের কল্যাণে সবসময় কাজ করেছেন। তাঁর স্মৃতি ও আদর্শ ধরে রাখতে প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ৪০০টি তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবদান রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষামূলক, সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।

পাঠাগারের নেতৃবৃন্দ জানান, হাজী আব্দুল মালেক মাস্টারের আদর্শ ও মানবিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজনগরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রোপণ করা হলো ৪০০ তালগাছ

সর্বশেষ আপডেট ০৩:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬