শিরোনাম
মিরপুরে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 31
বেতন-ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও বিক্ষোভে নেমেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে অসন্তোষ জানিয়ে আসছিলেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় সকালে তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






























