ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ফের অবরুদ্ধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 26

উত্তরা ফের অবরুদ্ধ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালেও শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। তাঁদের অবরোধের কারণে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।

টানা তিন দিনের আন্দোলনে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ না করায় তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ। এসব দাবি আদায়ে তাঁরা আজমপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ ও থানা পুলিশ। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যাননি। ফলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উত্তরা ফের অবরুদ্ধ, যান চলাচল বন্ধ

সর্বশেষ আপডেট ১১:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬