ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন লিওনেল মেসির বাবা

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 8

মারা গেছেন লিওনেল মেসির বাবা

আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

হোর্হে মেসি শুধু লিওনেল মেসির বাবা নন, তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগীও ছিলেন। মেসির শৈশবের ফুটবলযাত্রা থেকে শুরু করে বিশ্বসেরা খেলোয়াড় হয়ে ওঠার পুরো পথেই তিনি পাশে ছিলেন।

ছেলের এজেন্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হোর্হে। বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে মেসির চুক্তি ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতেন তিনি। পাশাপাশি মেসির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

মেসির ক্যারিয়ারে বাবার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলের পেশাগত জীবনের নানা সিদ্ধান্ত ও আলোচনায় তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মারা গেছেন লিওনেল মেসির বাবা

সর্বশেষ আপডেট ০৭:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬