ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশা ভোসলে মারা গেছেন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 134

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। ফাইল ছবি

ভারতের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে মারা গেছেন। ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শনিবার (১১ এপিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা দেখা দেওয়ায় শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীতময় পরিবারে জন্ম নেয়া আশা ভোসলে খুব অল্প বয়সেই গানের জগতে পা রাখেন। মাত্র ৯ বছর বয়সে পেশাদার গানের যাত্রা শুরু করেন এবং ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রের গান রেকর্ড করেন। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশা ভোসলে মারা গেছেন

সর্বশেষ আপডেট ০১:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬