ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার শফিক আহমেদের মৃত্যুতে আসক ও মহিলা পরিষদের শোক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 119

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ বার অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশ মহিলা পরিষদ।

ব্যারিস্টার শফিক আহমেদ দেশের বিচারাঙ্গনে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন, যা দেশের আইন পেশার নেতৃত্ব কাঠামোয় তাঁর গুরুত্বপূর্ণ অবস্থানকে মনে করিয়ে দেয়।

তাঁর দীর্ঘ আইনজীবী জীবন, বিচার অঙ্গনে নেতৃত্ব এবং পেশাগত অভিজ্ঞতা বাংলাদেশের আইন পেশার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে।

তাঁর মৃত্যুতে দেশের আইন ও বিচার অঙ্গনে এক গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ কণ্ঠস্বরের অবসান ঘটেছে। আসক মরহুমের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী এবং আইনজীবী সমাজের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও বাংলাদেশ মহিলা পরিষদ আশা প্রকাশ করেছে, তাঁর দীর্ঘ পেশাগত জীবন ও অবদান আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্যারিস্টার শফিক আহমেদের মৃত্যুতে আসক ও মহিলা পরিষদের শোক

সর্বশেষ আপডেট ০৯:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬