নরসিংদীতে ৬৯তম জোটা ও ৩০তম জোটি অনুষ্ঠিত
- সর্বশেষ আপডেট ০২:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 13
বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে ৬৯তম জাম্বুরি অন দ্য এয়ার (জোটা) ও ৩০তম জাম্বুরি অন দ্য ইন্টারনেট (জোটি) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহঃ শাহনুর জামান।
জেলা স্কাউটসের সম্পাদক মনজিল এ মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা স্কাউটসের সহসভাপতি ও জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক, জেলা কমিশনার মো. আলতাফ হোসেন নাজির, সহযোজিত সদস্য আবুল হারিছ রিকাবদার এবং বিজি রশিদ নওশের।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আসাদুজ্জামান সিদ্দিকী নয়ন, মো. ফিরোজ মিয়া, বাছেদ মোল্লা ভুট্টো, ইয়ামিন মিয়া, শাহরুখ ইশতিয়াক খান সাকিব, জেলা স্কাউট লিডার আকরাম সরকার, জেলা কাব লিডার আব্দুর রহিম, মনোহরদী উপজেলা স্কাউট কমিশনার এ টি এম আশ্রাফুল আলম, শিবপুর উপজেলা সম্পাদক খন্দকার আরিফুর রহমান এবং এএলটি পারভীন আক্তার।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা রোভারের কর্মকর্তা, নরসিংদী প্রেসক্লাবের সহসভাপতি হলধর দাস, জেলা নির্বাহী কমিটির সহসভাপতি নুরু উদ্দিন মোহাম্মদ আলমগীর, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, বিভিন্ন উপজেলা থেকে আসা ইউনিট লিডার, স্কাউট ও রোভার সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে বেতার যোগাযোগ ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের স্কাউটদের সঙ্গে যোগাযোগের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
আয়োজকেরা জানান, জোটা ও জোটির মাধ্যমে স্কাউটরা আন্তর্জাতিক যোগাযোগ, সংস্কৃতি বিনিময়, বিশ্ব নাগরিকত্ব ও বিশ্ব ভ্রাতৃত্বের চর্চার সুযোগ পান। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তাঁদের মধ্যে সচেতনতা তৈরি হয়।
এর আগে অনুষ্ঠানের পূর্বপর্বে বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা নির্বাহী কমিটির ১৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।































