ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় বাড়িঘরে হামলা-ভাঙচুর, অস্ত্রের মহড়া

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৫:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 426

রায়পুরা থানা

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নে হত্যা মামলার প্রধান আসামি ফরিদ উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, ককটেল বিস্ফোরণ এবং অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) ভোরে ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন হত্যা মামলার বাদীপক্ষের লোকজন।

অভিযোগকারীরা জানান, ভোরে ফরিদ উদ্দিনের নেতৃত্বে একদল লোক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণপাড়া এলাকায় প্রবেশ করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ তাদের।

স্থানীয়রা জানান, চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার সমর্থকদের সঙ্গে ফরিদপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

গত ২ আগস্ট ওই বিরোধের জেরে ফরিদপক্ষের লোকজন একটি বাড়িতে হামলা চালালে কৃষক মোমেন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ও চাঁনপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিন মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় ৬৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় ফরিদ উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ এর আগে জানিয়েছিল, ওই এলাকায় বিরোধের জেরে যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। হত্যা মামলার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ সোমবার ভোরের হামলা, ভাঙচুর ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। মামলার বাদীপক্ষের লোকজন ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে ফরিদ উদ্দিন বা তার পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, আদিয়াবাদ এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ সদস্যরা ব্যস্ত থাকায় চাঁনপুরে যেতে কিছুটা দেরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় বাড়িঘরে হামলা-ভাঙচুর, অস্ত্রের মহড়া

সর্বশেষ আপডেট ০৫:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬