ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হলেন অভিনেতা অপূর্ব

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 209

বাবা হলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা।

তিনি পোস্টে নবজাতকের হাতের ছবি জুড়ে দিয়েছেন। সঙ্গে নবজাতকের নামও জানিয়েছেন। কন্যার নাম রাখা হয়েছে আনায়া। আর বর্তমানে নবজাতক আনায়া ও তার মা শাম্মা দু’জনই সুস্থ আছেন।

অপূর্ব পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’

এ তারকা ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মাকে বিয়ে করেন। বিয়ের চার বছর পর কন্যাসন্তানের আগমন হলো এই দম্পতির।

এর আগে ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। কিন্তু ২০২০ সালে বিচ্ছেদ হয় তাদের। এ সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে তাদের।

আর এরও আগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাবা হলেন অভিনেতা অপূর্ব

সর্বশেষ আপডেট ১১:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫