ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ দৃশ্যশিল্প প্রদর্শনীর সময় আরও বাড়ল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 165

‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ দৃশ্যশিল্প প্রদর্শনী ঘুরে দেখঝেন দর্শনার্থীরা। ছবি: প্রথম আলো’র সৌজন্যে

দর্শকদের আগ্রহের কারণে মুক্তিযুদ্ধ জাদুঘর–এ আয়োজিত ‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ দৃশ্যশিল্প প্রদর্শনীর সময়সীমা বাড়ানো হয়েছে। শনিবার (৭ মার্চ) জাদুঘর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রদর্শনীটি মূলত সুলতানার স্বপ্ন–এর ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এশিয়া প্যাসিফিক) স্বীকৃতি অর্জন উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। প্রকাশের এক শতাব্দী পরও এই রচনার প্রাসঙ্গিকতা সমকালীন প্রেক্ষাপটে নতুনভাবে বোঝার চেষ্টা করেছেন ১৯ জন শিল্পী।

মুক্তিযুদ্ধ জাদুঘর এবং কলাকেন্দ্রের যৌথ উদ্যোগে গত বছরের ৬ ডিসেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি ৭ মার্চ পর্যন্ত চলার কথা ছিল। তবে দর্শকদের বিশেষ অনুরোধে প্রদর্শনীর মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

রমজান মাসে প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ঈদের ছুটির পর সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রতি রবিবার প্রদর্শনী বন্ধ থাকবে।

সংগঠকরা আশা প্রকাশ করেছেন, সময় বাড়ানোর ফলে আরও দর্শক প্রদর্শনীটি উপভোগ করার সুযোগ পাবেন এবং নারীর স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে শিল্পীদের ব্যাখ্যা সম্পর্কে নতুন ধারণা লাভ করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ দৃশ্যশিল্প প্রদর্শনীর সময় আরও বাড়ল

সর্বশেষ আপডেট ০২:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬