ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঐতিহ্য–শান্তনু কায়সার সাহিত্য পুরস্কারের পাণ্ডুলিপি আহ্বান’

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 58

এতিহ্য প্রকাশনী

বহুমাত্রিক লেখক, প্রাবন্ধিক ও গবেষক শান্তনু কায়সারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা প্রকাশনার গৌরব ‘ঐতিহ্য’ এবং ‘শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র, সাজনমেঘ’-এর যৌথ উদ্যোগে আবারও আয়োজন করা হচ্ছে ‘ঐতিহ্য–শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৬’। তরুণ কবি ও লেখকদের মৌলিক সাহিত্যচর্চায় উৎসাহিত করা, নতুন লেখকদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং বাংলা সাহিত্যে সম্ভাবনাময় নতুন লেখকসৃষ্টির লক্ষ্যে ২০২৪ সাল থেকে এই সাহিত্য পুরস্কার প্রবর্তন ও প্রদান করে আসছে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ২০২৬ সালের ৩০ ডিসেম্বর তারিখে যাঁদের বয়স সর্বোচ্চ ৩০ বছর, অর্থাৎ ৩০ বছর বা তার কম, জন্মসূত্রে এমন বাংলাদেশি কবি ও লেখকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে।

পুরস্কার প্রদান করা হবে শান্তনু কায়সারের সাহিত্যচর্চার পাঁচটি ক্ষেত্রে- কবিতা, কথাসাহিত্য (গল্প/উপন্যাস), প্রবন্ধ ও গবেষণা, নাটক, অনুবাদ। এই পাঁচটি বিষয়ে মৌলিক, উদ্ভাবনশীল ও সম্ভাবনাময় বাংলা ভাষায় রচিত পাণ্ডুলিপির মধ্য থেকে বিচারকমণ্ডলী তিনটি সেরা পাণ্ডুলিপি নির্বাচন করবেন। নির্বাচিত প্রত্যেক লেখক পাবেন ৫০ হাজার টাকা অর্থমূল্যের পুরস্কার, ক্রেস্ট ও সনদ। পাশাপাশি নির্বাচিত পাণ্ডুলিপি ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশের সুযোগ পাবে ২০২৭ সালের অমর একুশে বইমেলায়।

পুরস্কার ঘোষণা করা হবে শান্তনু কায়সারের জন্মদিন ৩০ ডিসেম্বর ২০২৬ এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে শান্তনু কায়সারের প্রয়াণদিন ১২ এপ্রিল ২০২৭-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। ‘ঐতিহ্য–শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৬’-এর পাণ্ডুলিপি আহ্বান শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৬ থেকে। পাণ্ডুলিপি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬। আগ্রহী লেখকেরা তাঁদের পাণ্ডুলিপির ওয়ার্ড ও পিডিএফ—উভয় ফাইল ই-মেইলে পাঠাতে পারবেন। ই-মেইলের বিষয় (Subject) লিখতে হবে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৬’। পাণ্ডুলিপি পাঠানোর ই-মেইল ঠিকানা: info.oitijjhya@gmail.com।

এ ছাড়া ডাক বা কুরিয়ারযোগেও পাণ্ডুলিপি পাঠানো যাবে। ঠিকানা: ঐতিহ্য–শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৬, ঐতিহ্য, ৩/১-এইচ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

শর্তাবলি: ইতোমধ্যে বই আকারে প্রকাশিত রচনা গ্রহণযোগ্য নয়, কোনো ধরনের চৌর্যবৃত্তি/প্লেজারিজম প্রমাণিত হলে পুরস্কার বাতিল বলে গণ্য হবে, কোনো ধরনের সুপারিশ বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।

গত বছর অর্থাৎ ২০২৫ সালের আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ওই আয়োজনে মনোনীত ও পুরস্কৃত পাণ্ডুলিপিগুলোর মধ্যে ছিল কবি হেমায়েত উল্লাহ ইমনের কবিতাগ্রন্থ ‘ফেনাফুল’, জুবায়ের রশীদের ডকুফিকশন ‘গালিবের মুশায়েরায়’ এবং নাট্যকার শরণ এহসানের নাটক ‘পুরনামা’।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ঐতিহ্য–শান্তনু কায়সার সাহিত্য পুরস্কারের পাণ্ডুলিপি আহ্বান’

সর্বশেষ আপডেট ০৬:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬