ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা মিসাইল পাচ্ছে ইরান: রয়টার্স

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 21

আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান। রয়টার্সের এক প্রতিবেদনে তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে ৬ থেকে ৭ কোটি ডলারের একটি চুক্তি হয়েছে, যার আওতায় তেহরান ৩০০ থেকে ৪০০টি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (ম্যানপ্যাডস) পেতে পারে। এসব অস্ত্রের মধ্যে চীনের তৈরি কিউডব্লিউ-১২ ও এফএন-১৬ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

চুক্তিটি হংকংভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান জংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে চীন সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে দেশটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সংঘাতে দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের অংশ হিসেবে তেহরান নতুন অস্ত্র সংগ্রহে জোর দিচ্ছে।

সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চীনের পশ্চিমাঞ্চলীয় উরুমকি থেকে পাকিস্তানের মাধ্যমে ইরানে এসব অস্ত্র পাঠানোর কথা রয়েছে। তবে তা আকাশপথে নাকি স্থলপথে পরিবহন করা হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর জানিয়েছে, চীন থেকে ইরানে আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহে পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সম্পূর্ণ মিথ্যা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সামরিক বিশ্লেষকদের মতে, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এসব অস্ত্র সহজে সরানো যায়, অল্পসংখ্যক সদস্য দিয়ে পরিচালনা করা সম্ভব এবং ড্রোন বা কম উচ্চতায় উড্ডয়নকারী লক্ষ্যবস্তু মোকাবিলায় কার্যকর।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো সতর্ক করে জানিয়েছে, চুক্তি হলেও সরবরাহের সময়, পরিমাণ ও অন্যান্য শর্তে পরিবর্তন আসতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীনা মিসাইল পাচ্ছে ইরান: রয়টার্স

সর্বশেষ আপডেট ০৬:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬