ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 198

ছবি সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে ৭ জুন। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দিকেই যাচ্ছে কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, এই সময় ধরেই চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে। তবে সেটি কার্যকর হবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারিখটি নির্ধারণ করা হয়েছে, যাতে প্রস্তুতির সময়ও কিছুটা সুষম থাকে।

এবারের আরেকটি বড় পরিবর্তন হচ্ছে প্রশ্নপত্রের ধরন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে শুধু মাদরাসা ও কারিগরি বোর্ডে এ পদ্ধতি চালু ছিল। এখন সব মিলিয়ে ১১টি বোর্ডেই একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

সর্বশেষ আপডেট ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬