ইসলামী ব্যাংক পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ
- সর্বশেষ আপডেট ১০:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 155
আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক, আমানতকারী ও জনস্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রশাসক হিসেবে মোহাম্মদ জহির হোসেন পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।





























