ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল শুরু আজ, ফুটবলে বাংলাদেশ-ভারত লড়াই

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 162

আজ শুরু হচ্ছে আইপিএলের ১৯ তম আসর। ক্রিকেটের গর্জন আর ফুটবলের উত্তেজনা-দুই মিলিয়ে আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য এক কথায় উৎসবের। যেখানে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর পর্দা উঠছে আজ, একই দিনে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচও। এর সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের একাধিক আকর্ষণীয় লড়াই যোগ হয়ে দিনটিকে করে তুলেছে আরও রোমাঞ্চকর।

আজকের সূচির শুরুতেই নজর থাকবে আইপিএলের উদ্বোধনী ম্যাচে, যেখানে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। রাত ৮টায় শুরু হওয়া এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

অন্যদিকে পাকিস্তান সুপার লিগে রয়েছে দুইটি ম্যাচ। বেলা ৩টা ৩০ মিনিটে খেলবে পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস। ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টস ও ট্যাপম্যাডে।

ফুটবলেও রয়েছে সমান উত্তেজনা। প্রীতি ম্যাচে রাত ১১টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও জাপান। একই সময়ে খেলবে হাঙ্গেরি ও স্লোভেনিয়া।

এছাড়া উইমেনস সুপার লিগ-এ সন্ধ্যা ৬টায় এভারটন নারী দল ও লিভারপুল নারী দল মুখোমুখি হবে। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড নারী দল ও ম্যানচেস্টার সিটি নারী দল এবং রাত ১১টা ৩০ মিনিটে আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার লড়বে।

ক্রিকেট ও ফুটবলের এই ব্যস্ত সূচিতে আজ দর্শকদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চে ভরা এক উপভোগ্য দিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইপিএল শুরু আজ, ফুটবলে বাংলাদেশ-ভারত লড়াই

সর্বশেষ আপডেট ০১:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬