ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানদের জয়ে সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 4

বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩ উইকেটে জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের মধ্য দিয়ে শুধু সিরিজই নিশ্চিত করেনি তারা, আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিটও পেয়ে গেছে আফগানরা। তাদের জয়ের ফলে বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের সমীকরণও স্পষ্ট হয়ে গেছে।

কাট-অফ তারিখ ৩০ সেপ্টেম্বরের পর ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটের মধ্যে থাকায় র‌্যাংকিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। সেই নবম স্থানেই রয়েছে বাংলাদেশ।

ফলে আফগানিস্তানের জয়ের পর বাংলাদেশেরও সরাসরি বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

অন্যদিকে র‌্যাংকিংয়ে দশম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন সরাসরি বিশ্বকাপে খেলার পথ প্রায় বন্ধ। কাট-অফ তারিখের আগে ভারতের বিপক্ষে তাদের আরও দুটি ওয়ানডে রয়েছে। ওই দুই ম্যাচে জয় পেলেও নবম স্থানে উঠে আসার মতো পর্যাপ্ত রেটিং পয়েন্ট অর্জন করতে পারবে না তারা। ফলে আবারও বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয়দের।

এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের বাছাইপর্বে নামতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ২০২৩ বিশ্বকাপেও সরাসরি খেলার সুযোগ পায়নি তারা। বাছাইপর্বের সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় দলটি। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের মূল পর্বের বাইরে থাকতে হয়েছিল।

২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বের মাধ্যমে মূল পর্বে ওঠার আরও একটি সুযোগ থাকবে দলগুলোর সামনে। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা দল খেলবে ‘সুপার সিরিজ’ নামে একটি পর্বে। সেখান থেকে শীর্ষ দলটি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।

আফগানিস্তানের জয়ের ফলে তাই একদিকে তাদের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে, অন্যদিকে বাংলাদেশও র‌্যাংকিংয়ের সমীকরণে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আফগানদের জয়ে সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬