ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাতের আসনে ট্রাক প্রতীকের প্রার্থীকে বিএনপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০১:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 85

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং পরবর্তীতে হাইকোর্টে রিট খারিজ হওয়ায় নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েছেন তিনি। ফলে ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে (প্রতীক: ট্রাক) আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে বিএনপি জোট।

এর ফলে দেবিদ্বার আসনে এখন মূল লড়াই হবে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি সমর্থিত জোট প্রার্থী জসিম উদ্দিনের মধ্যে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রেীয় নির্দেশনার প্রেক্ষিতেই স্থানীয় বিএনপি এখন থেকে জোটের প্রার্থী হিসেবে জসিম উদ্দিনের পক্ষে মাঠে নামবে।

তারেক মুন্সী বলেন, যেহেতু ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের দলের নিজস্ব কোনো প্রার্থী নেই, তাই দলের হাইকমান্ডের নির্দেশে আমরা গণঅধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দিয়েছি। দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা দেবিদ্বারের সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানাচ্ছি।

এদিকে জোটের এই নতুন সিদ্ধান্তের বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সন্তোষ প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাসনাতের আসনে ট্রাক প্রতীকের প্রার্থীকে বিএনপির সমর্থন

সর্বশেষ আপডেট ০১:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬