ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক

হবিগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। আটক সুশান্ত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গলের গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা-বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ থেকে সুশান্তকে আটক করা হয়। এ সময় তিনি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় বিজিবি।

৫৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানিয়েছেন, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে যান এবং একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুযোগ বুঝে মোংলামবস্তি চা-বাগান এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহারের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক

সর্বশেষ আপডেট ০২:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬