ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলি, আহত ২ বাংলাদেশি

সাতক্ষীরা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 75

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় তারা গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় মঙ্গলবার (২ জুন) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শীতলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৪২) ও মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। মঙ্গলবার গভীর রাতে বসন্তপুর সীমান্তের বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, অবৈধভাবে দেশে ফেরার সময় বিএসএফের গুলিতে তারা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে।

অন্যদিকে, সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, আহতরা সীমান্তের ঠিক কোন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে বিএসএফের গুলি, আহত ২ বাংলাদেশি

সর্বশেষ আপডেট ০৪:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬