ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে টোল নিচ্ছে না ইরান দাবি ট্রাম্পের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 9

মার্কিন প্রেসিডেন্ট ‌ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরান কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি আরোপ করছে না। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে তেহরান।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান জানিয়েছে যে প্রণালি অতিক্রমকারী জাহাজের কাছ থেকে কোনো টোল, বীমা ব্যয় বা অন্য কোনো চার্জ নেওয়া হচ্ছে না। তবে এ তথ্য সঠিক না হলে চলমান আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে, ‌ওমান ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের ক্ষেত্রে কোনো টোল আরোপ করা হবে না। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিদ্যমান শিপিং লেনের উত্তর ও দক্ষিণে দুটি অস্থায়ী রুট নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হয়। বিশ্বে সরবরাহ হওয়া তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হওয়ায় পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলেছে।

নৌ চলাচল নিরাপদ রাখতে ‌আইএমও-এর সমন্বয়ে একটি ধাপভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ পরিকল্পনার আওতায় জাহাজগুলোকে নির্দিষ্ট নির্দেশনা অনুসারে দলভিত্তিকভাবে প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হচ্ছে।

আইএমও জানিয়েছে, নতুন ব্যবস্থার অধীনে ইতোমধ্যে কয়েকটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এছাড়া শতাধিক নাবিক বহনকারী আরও বহু জাহাজ নিরাপদে এলাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছে।

ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নির্ধারিত অপেক্ষমাণ এলাকায় অবস্থানের পর প্রয়োজনীয় অনুমতি পেলে জাহাজগুলো যাত্রা শুরু করবে। পাশাপাশি সব নৌযানকে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) চালু রাখা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নৌসেবা পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ৬০ দিনের অন্তর্বর্তী সমঝোতার পর দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা ও সম্ভাব্য সেবামূল্য নির্ধারণ নিয়েও দুই দেশ আলোচনা করবে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজে টোল নিচ্ছে না ইরান দাবি ট্রাম্পের

সর্বশেষ আপডেট ১০:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬