ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ৪৪ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৯:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 223

উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী জাল। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল, জাল তৈরির মেশিন ও সরঞ্জাম জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সহযোগীকে জরিমানা করা হয়। তবে কারখানার মালিক ও তার এক সহযোগী পলাতক রয়েছেন।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্যরাজিব সয়ারকাজী গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুস সালাম জানান, ওই বাড়িতে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল তৈরি করে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে প্রতিটি ৩০ মিটার দৈর্ঘ্যের ৬৮০টি চায়না দুয়ারী জাল, জাল তৈরির ৪টি মেশিন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত জাল ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ টাকা। এছাড়া জাল তৈরির কাজে ব্যবহৃত তিনটি ডায়াস (ছাঁচ) ভেঙে ফেলা হয়েছে।

অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার সহযোগী মধ্যরাজিব সয়ারকাজী গ্রামের মজিবর রহমানের ছেলে দুলুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার বাড়ি থেকে উদ্ধার করা ৮০টি জাল ভস্মীভূত করা হয়।

এ ঘটনায় কারখানার মালিক একই গ্রামের কালু মিয়ার ছেলে খলিল এবং তার সহযোগী জলিল পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, জব্দকৃত জাল থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বড় হুমকি। এ ধরনের জাল তৈরির কারখানার সন্ধান পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় মাছ সংরক্ষণে অবৈধ জালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে ৪৪ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

সর্বশেষ আপডেট ০৯:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬