ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতার’ স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০২:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 107

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতার’ স্মারকলিপি

সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আগামী ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠেয় ওরস বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও থানায় স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা।

রোববার ‘তৌহিদি জনতা’র ব্যানারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার মডেল থানায় এ স্মারকলিপি দেওয়া হয়। এতে কাজী জাবের আল জাহাঙ্গীরের বিরুদ্ধে ওরসকে কেন্দ্র করে ইসলামবিরোধী ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

স্মারকলিপিতে হেফাজতে ইসলাম, বিএনপি, যুবদল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বাক্ষর করেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেন, কাজী জাবের আল জাহাঙ্গীরের সঙ্গে তাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তবে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে তারা প্রশাসনের কাছে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ওরসের নামে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড হলে তা বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কাজী জাবের আল জাহাঙ্গীর। তিনি দাবি করেন, তাকে নিয়ে ধর্মীয় বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, প্রায় ১৯ বছর ধরে তার বাবার ওফাত উপলক্ষে বাড়িতে ঘরোয়াভাবে ওরসের আয়োজন হয়ে আসছে। এবারও বাড়ির সীমানার মধ্যেই অনুষ্ঠান হবে। বাইরে কোনো প্যান্ডেল স্থাপন বা মাইক ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতার’ স্মারকলিপি

সর্বশেষ আপডেট ০২:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬