ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেক বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
  • সর্বশেষ আপডেট ০৯:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 67

সাজেক

রাঙ্গামাটিরবাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে।

তবে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণার নির্দিষ্ট কারণ গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সাজেকে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণের বিষয়ে জেলা প্রশাসনের সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাজেক বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

সর্বশেষ আপডেট ০৯:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬