ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পর্যটকদের নতুন নির্দেশনা

বান্দরবান প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১০:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 214

ঈদুল আযহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিবেচনায় বান্দরবানে পর্যটকদের জন্য নির্দিষ্ট সংখ্যক নির্দেশনা জারি করেছে প্রশাসন।

জারিকৃত নতুন নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন শেষে পর্যটকদের সন্ধ্যার পূর্বেই জেলা ও উপজেলা সদর বা শহর এলাকায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।

গতকাল সোমবার (২৫ মে) বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পট বা নির্ধারিত অনুমতি ব্যতীত কোনো রুটে পর্যটকরা যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় টুরিস্ট গাইড, পরিবহন মালিক-শ্রমিকসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

এদিকে ঈদকে ঘিরে শহরে নিলাচল,মেঘলা ও প্রান্তিলেক এই তিনস্থানে বিনামূল্যে পর্যটকদের ভ্রমনের জন্য অনুমতি দিয়েছে। প্রশাসনের অধীনে থাকা তিন পর্যটন স্পটে বিনামূল্যে ঘুরে বেড়ানো জন্য ছাড় দিয়েছে জেলা প্রশাসন।

এবিষয়ে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, ঈদের ছুটিতে বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের নির্দেশনা জারি করা হয়েছে। অনুমোদনবিহীন স্থানে ভ্রমনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সাথে যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে ট্যুরিস্ট গাইড নেয়ার কথা বলে হয়েছে। আর সন্ধ্যায় আগে পর্যটকদের শহরে ফিরে আসা জন্য বলা হয়েছে। আশা করছি এসব নিয়ম মেনে পর্যটকরা ভ্রমণের আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে পর্যটকদের নতুন নির্দেশনা

সর্বশেষ আপডেট ১০:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬