ঈদের ছুটি
পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি
- সর্বশেষ আপডেট ১২:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 212
ঈদের ছুটিকে সামনে রেখে পর্যটক বরণে ব্যস্ত সময় পার করছেন পর্যটন নগরী খ্যাত রাঙামাটির ব্যবসায়ীরা। জেলার হোটেল-মোটল, রিসোর্ট হাইবোটগুলেতে ইতোমধ্যে ৭০ শতাংশ বুকিং শেষ। আর আগত পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশও।
স্বাভাবিক সময়ে সবুজ পাহাড়, হ্রদের নীল জলরাশি প্রকৃতির এমন মোহনীয় রূপের টানে রাঙামাটিতে ভিড় জমায় ভ্রমনপিপাসুরা। ছুটিতে সেই চাপ বেড়ে যায় বহুগুণ। জেলার সবচেয়ে বেশি চাপ থাকে বাংলা ভূস্বর্গ খ্যাত সাজেকে ভ্যালিতে। এবারে ঈদও তার ব্যাতিক্রম নয়। সপ্তাহব্যপী এই ছুটির কারণে পর্যটকের চাপ সামাল দিতে হিমশিম খেতে হবে বলে ধারণা করছে ব্যবসায়ীরা।
রাঙামাটি বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে দেখ গেছে ব্যস্ততা। সিম্বল আব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে ঘষা-মাজা শেষে রং তুলির আঁচরে রঙিন হয়ে ওঠেছে সেতু ও আশেপাশের এলাকা। অন্যদিকে পর্যটকদের নৌভ্রমণের জন্য সংস্কার শেষে বোটগুলো সারিবদ্ধভাবে বেধে রাখা হয়েছে ঘাটে। রিসোর্টগুলোকেও সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে। শুধু তাই নয় প্রস্তুতি নিয়েছে স্থানীয় ভাবে তৈরি কাপড়ের দোকানগুলোও। যেখানে শোভা পাচ্ছে কোমর তাঁতে বুনা বিভিন্ন ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাক।
বার্গি লেক ভ্যালি রিসোর্টের মালিক সুমেধ চাকমা জানান, আমাদের সবগুলো রিসোর্ট ২৯ তারিখ পর্যন্ত বুকিং হয়ে গিয়েছে। আশা করছি ঈদে ভালো ব্যবসা হবে।
ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের উপ-পরিদর্শক মো. শাহ্ আলম জানান, এবার ঈদুল ফিতরের ছুটিতে রাঙামাটি প্রচুর পর্যটকের আগমন ঘটবে। পর্যটকরা যাতে নিরাপদে জেলার সকল স্পটে ঘুরে বেড়াতে পারেন তার জন্য আমাদেরর প্রস্তুতি আছে।

































