ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন সামিনা লুৎফা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৮:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 202

মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন সামিনা লুৎফা

শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা ক্ষুণ্ন করা এবং ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা। রোববার (১১ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঁচ মিনিট নীরব থেকে তিনি এ প্রতিবাদ জানান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবসহ একাডেমিক স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার শিকার শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অধ্যাপক সামিনা লুৎফা এ প্রতিবাদের কথা জানান। তিনি লেখেন, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা নস্যাৎ করার পরিকল্পিত প্রচেষ্টা শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার আস্থা নষ্ট করছে। কথা বলা কিংবা ভিন্নমত প্রকাশের কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাঁদের প্রতি সংহতি জানাতেই ব্যক্তিগতভাবে এ প্রতিবাদ করেছেন তিনি।

সামিনা লুৎফা জানান, ওই দিন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আচরণবিধি বা ‘কোড অব কন্ডাক্ট’ নির্ধারণ নিয়ে আলোচনা করেন তিনি। অনুমতি ছাড়া শ্রেণিকক্ষে কী করা যাবে বা যাবে না এবং মতবিরোধ দেখা দিলে তা কীভাবে সমাধান করা হবে, সে বিষয়েও শিক্ষার্থীদের মতামত নেন। আলোচনা শেষে পাঁচ মিনিট মুখে কালো কাপড় বেঁধে নীরব অবস্থানে বসে থাকেন তিনি।

শিক্ষকদের অধিকার ও একাডেমিক স্বাধীনতার পক্ষে অবস্থান জানিয়ে ইংরেজিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘শিক্ষকদেরও অধিকার আছে।’ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা, একাডেমিক স্বাধীনতা ক্ষুণ্ন করা এবং প্রশ্ন তোলা, ভিন্নমত প্রকাশ কিংবা রাজনৈতিক মতামত দেওয়ার কারণে শিক্ষকদের হয়রানি করে তাঁদের কণ্ঠরোধের চেষ্টার বিরুদ্ধেও সংহতি জানান তিনি।

নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপন, অসৎ উদ্দেশ্যে ভুল সংবাদ প্রকাশ এবং অনুমতি ছাড়া শ্রেণিকক্ষে ভিডিও ধারণের বিষয়েও আপত্তি জানান এ অধ্যাপক। তাঁর মতে, শ্রেণিকক্ষের কোনো আচরণ বা আলোচনা নিয়ে মতবিরোধ তৈরি হলে তা একাডেমিক পরিসরেই সমাধানের সুযোগ রয়েছে। পরস্পরের মতের সঙ্গে দ্বিমত পোষণ করেও সহাবস্থান করা সুস্থ একাডেমিক পরিবেশের অংশ।

পোশাকের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট বিধিনিষেধ মানতে বাধ্য হওয়ার বিরোধিতা করেন সামিনা লুৎফা। নিজের পাশাপাশি শিক্ষার্থী ও সহকর্মীদেরও ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার পক্ষে অবস্থান জানান তিনি। একাডেমিক স্বাধীনতার ওপর আক্রমণ যত নিন্দনীয়ই হোক, তাতে ভয় না পেয়ে নিজের অবস্থানে অটল থাকার কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের পাশাপাশি লায়েকা বশীরসহ একাডেমিক স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার শিকার শিক্ষকদের প্রতি সংহতি জানান সামিনা লুৎফা। একই সঙ্গে শ্রেণিকক্ষে সুস্থ আলোচনা, মতবিনিময় ও নিজ নিজ বিষয়ে গভীর জ্ঞান অর্জনের পরিবেশ ফিরিয়ে আনতে ‘রিক্লেইম ক্লাসরুম’ বা শ্রেণিকক্ষের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরা এক ছাত্রীকে কেন্দ্র করে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের সঙ্গে আলোচনাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর ৮ অক্টোবর জরুরি সভা করে তাসনিম সিরাজকে বিভাগের সব ধরনের পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের একাডেমিক স্বাধীনতা, শিক্ষার্থীদের অধিকার এবং শ্রেণিকক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন সামিনা লুৎফা

সর্বশেষ আপডেট ০৮:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬