ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 42

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

যশোর সদর উপজেলায় ইঞ্জিনচালিত করিমন চুরি করে পালানোর সময় চোর সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে আরেক ব্যক্তি খালে নিখোঁজ রয়েছেন। আহত মনিরুজ্জামান নামে এক ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মনিরুজ্জামান, মিজানুর রহমান ও বিল্লাল হোসেন চান্দুটিয়া গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত করিমন চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় মিজানুর ও বিল্লাল খালে ঝাঁপ দেন।

পরে স্থানীয় লোকজন মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুজ্জামান বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে খালে ঝাঁপ দেওয়ার পর থেকে বিল্লাল হোসেন নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে খালে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন খালে নিখোঁজ রয়েছেন এবং আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ ব্যক্তি খালে রয়েছেন, নাকি পালিয়ে গেছেন, তা তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬