ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা
  • সর্বশেষ আপডেট ০৪:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 19

বিদ্যুৎস্পর্শে মৃত্যু (প্রতীকী ছবি)

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু সম্পর্কে আপন ভাই। তারা ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলছিল দুই ভাই। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করলে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অন্য ভাইও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আক্রান্ত হয়।

পরে স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, আর্থিং তারটি কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। এ কারণেই দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬