ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ০২:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 38

শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলায় শ্বশুরবাড়িতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আরও সাতজন স্বজন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের বাসিন্দা এবং লোকমান আলী মণ্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান মিজানুর রহমান। শনিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে পুকুরের পানি সেচ দিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করতে এগিয়ে গেলে তাদের মধ্যে আরও সাতজন আহত হন।

পরে গুরুতর অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

সর্বশেষ আপডেট ০২:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬