ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 8

সিলেটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের গতিরোধ করে হামলায় বদরুল আলম (৩২) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা সাদেক মিয়া (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ১ নম্বর রুস্তুমপুর ইউনিয়নের গুরাগ্রামে সোনা মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত বদরুল আলম রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। আহত সাদেক মিয়া লামা হাদারপার (ভৈরবী বস্তি) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে সাদেক মিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে যান। সেখানে তিনি কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে বদরুলকে আঘাত করতে দেখেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তা উপেক্ষা করে। পরে তিনি বদরুলের স্বজনদের খবর দেন।

খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে বদরুল ও সাদেককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া বলেন, ভোর পৌনে ৫টার দিকে বদরুলের সঙ্গে থাকা সাদেক আহমদ তাঁর ছোট ভাই মাহবুবকে ফোন করে বাঁচানোর আকুতি জানান। এরপর ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আখলাকুল আম্বিয়ার অভিযোগ, স্থানীয় মনরতল বাজার থেকে ব্যবসায়িক টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে গুরাগ্রামের সাহিন, তুহিন ও মামুনসহ কয়েকজন তাঁর ভাইয়ের ওপর হামলা চালান। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি মো. ওমর ফারুক মোড়ল বলেন, ভোর পৌনে ৫টার দিকে দুর্বৃত্তরা বদরুল ও সাদেকের মোটরসাইকেলের গতিরোধ করে তাঁদের ওপর হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পর বদরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাদেক চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা কয়েকজনের নাম জানিয়েছেন। তবে হত্যার কারণ ও ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬