ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ১২:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

টঙ্গীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে নজরুল ইসলাম জয় (২২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে রেললাইনের পাশে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, রাতে ফোন করে জয়কে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে টঙ্গী রেলস্টেশনের পাশে রেললাইনের কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। হামলার পর তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা আহত জয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত জয় টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবা সিরাজুল ইসলাম মারা গেছেন। মা শিউলি ক্যানসারে আক্রান্ত হয়ে অসুস্থ। স্ত্রী কানযুল ও সাত বছরের এক ছেলেকে নিয়ে সংসার ছিল তার।

নিহতের পরিবারের দাবি, হাসান হোসেন ও তার ভাইয়েরা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। তাদের অভিযোগ, লাকির ছেলে হাসান ও তার সহযোগীরাই জয়কে ডেকে নিয়ে হত্যার সঙ্গে জড়িত।

জয়ের মা শিউলি অভিযোগ করেন, স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত লাকির নির্দেশেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল হোসেন মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ জয়নাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টঙ্গীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

সর্বশেষ আপডেট ১২:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬