ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ০২:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

টঙ্গীতে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর রাহুলকে থানায় নিয়ে যাওয়ার সময় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের ওপর হামলা চালায় একদল মাদক কারবারি। তারা রেললাইন থেকে পাথর তুলে পুলিশের দিকে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন।

একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ছিনিয়ে নেওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করা হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে মাদক কারবারিরা রেললাইন থেকে পাথর তুলে পুলিশের ওপর বৃষ্টির মতো নিক্ষেপ করে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। এ সুযোগে তারা হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নেয়।

ওসি বলেন, ছিনিয়ে নেওয়া আসামি রাহুল ও পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টঙ্গীতে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

সর্বশেষ আপডেট ০২:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬