ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন শান্তিচুক্তির জবাব দিয়েছে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 8

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ শান্তিচুক্তির প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় এ লিখিত জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

রোববার প্রকাশিত খবরে বলা হয়, তেহরান কী জবাব দিয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি। যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে কয়েক দফা প্রস্তাব ও পাল্টা প্রস্তাব গেলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৪ দফার নতুন প্রস্তাব পাঠায়। ওয়াশিংটন আশা করেছিল, শুক্রবারের মধ্যেই জবাব মিলবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জবাব পাঠায় তেহরান।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে আবারও উত্তেজনা বেড়েছে। উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ অচল করেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা ওমান উপসাগরে একটি তেলের ট্যাংকার জব্দ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আক্রমণ শুরু করে ইরান। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই দেশ অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থায়ী সমঝোতা এখনো হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্কিন শান্তিচুক্তির জবাব দিয়েছে ইরান

সর্বশেষ আপডেট ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬