ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেনপুরে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:২১:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 9

হোসেনপুরে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদকমুক্ত সমাজ ও নিরাপদ প্রজন্ম গঠনের লক্ষ্যে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় উপজেলার পুমদী ইউনিয়নের হরিশচন্দ্রপট্টি গ্রামের মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বিওয়াইডিএ)-এর উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুমদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তিনি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা নূরে আলম এরশাদ, রেজওয়ানুল হক, মাহবুব আলম বাপ্পি, শরিফুল আলম আরেফিন এবং ইফতেখার হোসেন সাকিব। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হোসেনপুরে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট ০৮:২১:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬