ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 34

তাকেফুসা কুবো।

বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই বড় দুঃসংবাদ পেল জাপান। হাঁটুর চোট কাটিয়ে উঠতে না পারায় দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবো খেলতে পারছেন না গুরুত্বপূর্ণ এই ম্যাচে।

জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন, কুবো এখনও পুরোপুরি সুস্থ নন। তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী এই উইঙ্গার। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচও মাঠের বাইরে কাটাতে হয় তাকে।

তবে তারকা ফুটবলারকে ছাড়াই গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে জাপান। কোচ মরিয়াসুর বিশ্বাস, ব্রাজিল ফেভারিট হলেও তাদের হারানো অসম্ভব নয়। তার ভাষায়, “অনেকে আমাদের আন্ডারডগ বলবে। কিন্তু আমরা ভয় পাচ্ছি না। গত বছরও কেউ আমাদের জয়ের সম্ভাবনা দেখেনি। এবারও ইতিহাস বদলানোর বিশ্বাস নিয়েই মাঠে নামব।”

একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে অঘটনের স্বপ্নে বিভোর জাপান। নকআউটের এই মহারণে শেষ হাসি কে হাসে, সেটাই এখন দেখার অপেক্ষা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় ধাক্কা

সর্বশেষ আপডেট ০৪:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬