ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 9

দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের আওতায় প্রতি বছর প্রতিটি শিশুকে অন্তত একটি করে গাছ লাগাতে উৎসাহিত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট পাঁচ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, প্রকৃতি সংরক্ষণের মানসিকতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সর্বশেষ আপডেট ০৭:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬