ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে কর্ণফুলী টানেলের অর্থনৈতিক চিত্র প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 26

চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে মাসে যে পরিমাণ টোল আদায় হয়, তার চেয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় প্রায় দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, টানেল থেকে মাসে গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়। কিন্তু এর বিপরীতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় দাঁড়ায় প্রায় ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা। ফলে আয়ের তুলনায় ব্যয় উল্লেখযোগ্যভাবে বেশি রয়ে গেছে।

তিনি ব্যয়ের কারণ ব্যাখ্যা করে বলেন, টানেলের ভেতরে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা, বায়ু চলাচল ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, সিসিটিভি ও ট্রাফিক নিয়ন্ত্রণের মতো প্রযুক্তিনির্ভর সেবার কারণে পরিচালন ব্যয় বেশি হয়।

শেখ রবিউল আলম আরও জানান, শুরুতে প্রতিদিন পরিচালনা ব্যয় ছিল প্রায় ৩৭ লাখ টাকা। পরে কৃচ্ছ্রসাধন নীতি ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমিয়ে তা ২২ থেকে ২৩ লাখ টাকায় নামানো হয়েছে। টানেলকে আরও অর্থনৈতিকভাবে কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া রাজধানীর যানজট কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত ২০.৫ কিলোমিটার করিডরে দেশের প্রথম বিআরটি প্রকল্প দ্রুত চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কের পরিবর্তে স্থানীয় সড়কে সীমাবদ্ধ রাখতে নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করার কাজ চলছে। একই সঙ্গে থ্রি-হুইলার নিয়ন্ত্রণে নতুন নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে।

অন্যদিকে ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, দীর্ঘদিন ধরে নবায়ন না হওয়া যানবাহন সরিয়ে ফেলা হচ্ছে এবং সংশ্লিষ্ট মালিকদের নোটিশ দেওয়া হচ্ছে।

জামালপুরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক নিয়োগের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই চুক্তি স্বাক্ষর হবে। তিনটি সম্ভাব্য রুট বিবেচনায় রাখা হয়েছে বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে কর্ণফুলী টানেলের অর্থনৈতিক চিত্র প্রকাশ

সর্বশেষ আপডেট ০৭:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬