ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালুর দিনক্ষণ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 332

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বাংলাদেশি পর্যটকদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন করা যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

হাইকমিশনার বলেন, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে পর্যটন ভিসা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহী। পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রও চালু করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের সব ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরে গত বছরের ২১ ডিসেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুরোপুরি স্থগিত করা হয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য জরুরি ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য আবারও ভারত ভ্রমণের সুযোগ উন্মুক্ত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালুর দিনক্ষণ ঘোষণা

সর্বশেষ আপডেট ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬