শিরোনাম
একদিন ছুটি নিলেই টানা চার দিনের বিরতি

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১২:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 124
জুলাই মাসে কোনো সাধারণ ছুটি না থাকলেও আগস্টের শুরুতেই সরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে। এজন্য নিতে হবে মাত্র এক দিনের নৈমিত্তিক (ঐচ্ছিক) ছুটি।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।
তবে ওই দিন এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটি, ৬ আগস্টের নৈমিত্তিক ছুটি এবং ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
এ সুযোগ কাজে লাগিয়ে সরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, ভ্রমণে যাওয়া কিংবা ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার পরিকল্পনা করতে পারবেন। ফলে আগস্টের শুরুতেই দীর্ঘ বিরতির একটি সুযোগ পাচ্ছেন তারা।

































