ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পুরষ্কার দিবেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ির পর্দা নামছে আজ

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 116

পুরষ্কার দিবেন প্রধানমন্ত্রী

দুই মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে চলা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের সমাপ্তি ঘটছে আজ। সোমবার (২৭ জুলাই) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় পর্বের গ্র্যান্ড ফাইনাল ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই ক্রীড়া আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ক্ষুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সূচি অনুযায়ী, বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তিনি রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। ফুটবল ফাইনালের পর মাঠে গড়াবে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের চূড়ান্ত প্রতিযোগিতা।

খেলা শেষে প্রদর্শিত হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। পাশাপাশি থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাও থাকবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

পরে প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং বিভিন্ন ডিসিপ্লিনে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনেও অংশ নেবেন অতিথিরা।

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই ক্রীড়া আয়োজনের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর দেশের সব উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। ডিসিপ্লিনগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্টস।

আঞ্চলিক প্রতিযোগিতা শেষে গত ২০ জুলাই ঢাকার বিভিন্ন ভেন্যুতে জাতীয় পর্ব শুরু হয়। এতে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখানো খেলোয়াড়দের একটি বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত এসব প্রতিভাবান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রণালয়ের মতে, এই আয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের ডিজিটাল গ্যাজেটের অতিরিক্ত নির্ভরতা থেকে দূরে রেখে তাদের আবারও খেলাধুলার মাঠমুখী করা এবং তৃণমূল থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুরষ্কার দিবেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ির পর্দা নামছে আজ

সর্বশেষ আপডেট ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬