ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অসহায় বৃদ্ধার ঘর মেরামতে

দুর্দশাগ্রস্ত বৃদ্ধার পাশে শিবপুরের ইউএনও ফারজানা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৬:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 20

দুর্দশাগ্রস্ত বৃদ্ধার পাশে শিবপুরের ইউএনও ফারজানা

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা এক অসহায় বৃদ্ধার জন্য ঘর মেরামতের ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামে গিয়ে ৬৮ বছর বয়সী মোসলেমা খাতুনের হাতে দুই বান্ডিল ঢেউটিন তুলে দেন ইউএনও।

জানা যায়, দীর্ঘদিন ধরে পলিথিনের ছাউনি ও কাপড়ের বেড়া দেওয়া একটি ঝুপড়ি ঘরে বসবাস করছিলেন মোসলেমা খাতুন। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ত, আর ঝড়-বৃষ্টির সময় তাকে চরম দুর্ভোগের মধ্যে রাত কাটাতে হতো। নিরাপদ আশ্রয়ের অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

বৃদ্ধার দুর্দশার খবর জানতে পেরে উপজেলা প্রশাসন তার ঘরটি সংস্কারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ঘর মেরামতের জন্য তাকে দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাঘাব ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জলিল হোসাইন, ইউপি সচিব আরিফ উদ্দিন, শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মানিক, ইউপি সদস্য মনির হোসেন, দুলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনও মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহীর নির্দেশনায় উপজেলা প্রশাসন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে। মানবেতর জীবনযাপনকারী পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অসহায় বৃদ্ধার ঘর মেরামতে

দুর্দশাগ্রস্ত বৃদ্ধার পাশে শিবপুরের ইউএনও ফারজানা

সর্বশেষ আপডেট ০৬:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬