ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নীলফামারীতে এমপি রানু

জামায়াতের ধোঁকাবাজির রাজনীতির মুখোশ উন্মোচিত হচ্ছে

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৬:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 8

নীলফামারীতে এমপি রানু

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত এমপি রেহেনা আক্তার রানু বলেছেন, জামায়াতের বিভ্রান্তিকর রাজনীতির মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। তিনি দাবি করেন, ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে রাজনীতি, বিভিন্ন বিতর্ক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের কারণে দলটির প্রতি মানুষের আস্থা কমছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের মসজিদ এবং একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেহেনা আক্তার রানু বলেন, নির্বাচনের আগে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। তবে সাম্প্রতিক বিভিন্ন বিতর্ক ও ঘটনাপ্রবাহের পর মানুষ এসব বিষয়ে সচেতন হয়ে উঠেছে। তিনি আরও দাবি করেন, জামায়াত জাতীয় নির্বাচনের পক্ষে ছিল না; বরং নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়েছিল।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশজুড়ে বিএনপি বড় ধরনের বিজয় পেলেও স্থানীয় কিছু সমীকরণের কারণে এ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিজয়ী হতে পারেননি। এতে ব্যক্তিগতভাবে প্রার্থীর ক্ষতি না হলেও উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এলাকার মানুষ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। জনগণের সমর্থন অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব হবে।

তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তুহিন বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সমাজের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে কলেজ মসজিদ নির্মাণকাজ শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কলেজের অবকাঠামোগত সংকট অনেকটাই দূর হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে এমপি রানু

জামায়াতের ধোঁকাবাজির রাজনীতির মুখোশ উন্মোচিত হচ্ছে

সর্বশেষ আপডেট ০৬:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬