ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত মা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৬:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 17

মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত মা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা রুজিনা বেগম (৪১)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ঘোলপাশা খালাসি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোনতাসির উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুল মতিনের নাতি। তাদের আদি বাড়ি পাবনা জেলায় হলেও পরিবারটি বর্তমানে ঢাকায় বসবাস করে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জন্মনিবন্ধনের একটি ভুল সংশোধনের জন্য রুজিনা বেগম দুপুরে ঘোলপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন। প্রয়োজনীয় কাজ শেষ করে ছেলে মোনতাসিরকে নিয়ে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে মা-ছেলে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোনতাসিরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত রুজিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। আহত মায়ের অবস্থার কথা বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজির আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত মা

সর্বশেষ আপডেট ০৬:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬