ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৬:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 99

আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব। এরপর দেখি পুরো বাংলাদেশে তারা কতদূর যেতে পারে।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী অভিযোগ করেন, গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা হয়েছে এবং দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার দাবি, এ হামলার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত।

তিনি বলেন, ‘আমার ওপর হামলার পর বলা হয়েছিল আমি বেশি কথা বলি। তাই আজ থেকে আমি আর কোনো কথা বলব না। চুপ থাকব। দেখি তারা কতটা বাড়তে পারে, কতটা যেতে পারে। আমরা সেটাই দেখব।’

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রসঙ্গ তুলে পাটওয়ারী বলেন, ওই ঘটনায় বুধবার রাতে মামলা করা হয়েছে। তার ভাষ্য, হামলায় আহতদের মধ্যে কারও হাত ভেঙে গেছে, আবার কারও চোখ নষ্ট হয়েছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তদন্তে নতুন কিছু তথ্যও যুক্ত হচ্ছে।

বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা সহিংস রাজনীতি চান না। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আহত আলিফ নামের এক কর্মীর চোখের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিতে হবে।

তার ভাষায়, ‘আমরা আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমাদের একটাই দাবি—আলিফের চোখটা ফিরিয়ে দিন। আমরা আর কিছু চাই না।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

সর্বশেষ আপডেট ০৬:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬