শিরোনাম
দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 18
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে বদলিপূর্বক প্রেষণে দুদকের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানো হয়েছে।



































