ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 13

তিস্তা ব্যারেজ। ছবি: সংগৃহীত

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের অনুরোধ অনুযায়ী আগের মতোই সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান অপরিবর্তিত।

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী এ প্রকল্পে চীন কাজ করবে এবং এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প বাংলাদেশের নিজস্ব প্রকল্প। বাংলাদেশ যেভাবে সহযোগিতা চাইবে, চীন তার সামর্থ্যের মধ্যে থেকে সেই সহযোগিতা অব্যাহত রাখবে। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন ভবিষ্যতেও থাকবে বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ, এ প্রকল্পের সঙ্গে দেশের লাখো মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত।

তিনি আরও বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হয়েছে এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্ব নতুন মাত্রা পেয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন

সর্বশেষ আপডেট ০৫:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬