ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর হামলা: দুঃখ প্রকাশ, তদন্তে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 181

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার কারণ অনুসন্ধানে মহানগরী দক্ষিণ জামায়াত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মহানগরী দক্ষিণ জামায়াত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে অনুষ্ঠিত একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। এ ঘটনার জন্য দল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, কর্মসূচি শেষ হওয়ার পর কিছু অতিউৎসাহী ব্যক্তি ও বহিরাগতদের উসকানিতে পরিস্থিতির অবনতি ঘটে। জামায়াতে ইসলামী কখনোই দলীয় শৃঙ্খলাভঙ্গ বা উগ্র আচরণকে প্রশ্রয় দেয় না বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, দলটি সবসময় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা বা কোনো ধরনের সহিংস আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার সঙ্গে দলের কোনো কর্মী বা সমর্থকের সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দলটি।

এদিকে, ঘটনার তদন্তে মহানগরী দক্ষিণ জামায়াতের ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামীকালের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিকদের ওপর হামলা: দুঃখ প্রকাশ, তদন্তে জামায়াত

সর্বশেষ আপডেট ০৪:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬