ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাল শুরু এইচএসসি পরীক্ষা; ৩৫টি নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 8

ফাইল ফটো

দেশজুড়ে আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তাই প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

শিক্ষা কর্মকর্তারা বলছেন, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তবে শিক্ষাবিদদের মতে, সব বোর্ডে সমান মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১৯ হাজার ৪৭২ জন বেশি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে আরও ২ লাখ ৮৬৯ জন শিক্ষার্থী। বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা।

সারা দেশে ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব কেন্দ্রের ৪০টিই রাজধানী ঢাকায়। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশ্নপত্র পরিবহন ও সংরক্ষণ, উত্তরপত্রের নিরাপত্তা, অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার, পরীক্ষাকেন্দ্রের শৌচাগার তল্লাশিসহ ৩৫টি নির্দেশনা জারি করা হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন, প্রশ্নফাঁসের কোনো আশঙ্কা নেই। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, কোনো কারণে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সেদিনের পরীক্ষা সারা দেশে বাতিল করে নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবিদরা মনে করছেন, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষাব্যবস্থায় বৈষম্য কমাতে সহায়ক হবে। তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে প্রশ্নের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়নের ওপর।

এবারের লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাল শুরু এইচএসসি পরীক্ষা; ৩৫টি নির্দেশনা জারি

সর্বশেষ আপডেট ১২:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬